
রায়হান সিকদারঃ
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদে রাজনীতিবীদ, শিক্ষক সমাজ, সুশীল সমাজ, ছাত্র প্রতিনিধি এবং সাধারণ জনগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭আগস্ট সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের প্রাঙনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মন্নানের সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোহাম্মদ নাহিদ আহমেদ জাকির, লোহাগাড়া সদর ইউপি সেক্রেটারি (অতিরিক্ত দায়িত্ব) মিন্টু তালুকদার, লোহাগাড়া উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেল, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শহীদুল আলম, যুবদল নেতা তাজ উদ্দিন আল নাজের, মোঃ সেলিম উদ্দিন,ছাত্র প্রতিনিধি হুমায়ন রশিদ, সকল ইউপি সদস্য,গ্রাম পুলিশসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ প্রতিরোধ, নিষিদ্ধ রিংজাল দিয়ে পোনা মাছ নিধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদক,সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে আমাদেরকে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক সেবনকারি ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, জনগণের সমস্যার কথা সরাসরি শোনার সুযোগ আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর, সচেতন ও সুশৃঙ্খল লোহাগাড়া গড়তে কাজ করতে হবে। সব শ্রেণির মানুষের মধ্যে আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















