
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরীর মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
২৩ সেপ্টেম্বর ( বুধবার) দুপুরে লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন ।
এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন ।
লোহাগাড়ার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত থেকে তিনি তরুণদের মাঝে সুস্থ-সুন্দর উদ্দীপনা সৃষ্টিতে অফুরন্ত প্রেরণা যুগিয়েছেন।
তিনি আরো বলেন, আমি জনগণের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই, কেননা মানুষের সেবা করা একটি মহৎ কাজ এবং মানুষের সেবার মাঝেই আত্মতৃপ্তি পাওয়া যায়। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা ও অান্তরিক দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য -লোহাগাড়া উপজেলার তিন ইউনিয়ন পরিষদ লোহাগাড়া সদর , আমিরাবাদ ও আধুনগরের ইউপি নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















