ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া সদরের ১নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ

রায়হান সিকদারঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ ( লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপি তথা ধানের শীষের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জানুয়ারি (সোমবার) বেলা ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালানো হয়।

এসময় এলাকাবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগ কালে লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শহীদুল আলম, বিএনপি নেতা মোহাম্মদ ইসমাঈল,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি টিপু,শ্রমিকদল নেতা আবু ছালেহ, যুবদল নেতা গিয়াস উদ্দিন,উপজেলা ছাত্রদল নেতা সায়েম ইসলাম সিয়াম, যুবদল নেতা নাছির উদ্দিনসহ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া সদরের ১নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ

প্রকাশিত: ১১:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬