
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর শাহাব উদ্দিন চৌধুরীর সমর্থনে এক বিশাল নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
২৭সেপ্টেম্বর সন্ধ্যায় দরবেশহাট সওদাগর পাড়াস্হ এবতেদায়ী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল।
প্রবীণ ব্যবসায়ী মোস্তাক আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন লোহাগাড়া সদরের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক ও দানবীর শাহাব উদ্দিন চৌধুরী,সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজ, এম.এ আজিজ উদ্দিন,আবদুল মান্নান সওদাগর,ফিরোজ খান,মোস্তফিজুর রহমান, জাহাঙ্গীর কোম্পানী, গিয়াস উদ্দিন কোম্পানী, মোস্তাক আহমদ, আবদুর রাজ্জাক সওদাগর, কবির কন্ট্রাক্টর, মেম্বার প্রার্থী খাজত আলম, জাফর আহমদ,শাহাব উদ্দিন প্রমুখ।

নির্বাচনী বৈঠক সকলের একটাই দাবী, লোহাগাড়া সদরের চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
সভায় জনসমুদ্রে পরিণত হয়েছে।
নির্বাচনী বৈঠকে এলাকার মুরুব্বীসহ সর্বস্তরের জনসাধারণের উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















