
নিজস্ব প্রতিবেদকঃ
অাসন্ন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও লোহাগাড়া সদর ইউপির বর্তমান চেয়ারম্যান অালহাজ্ব নুরুচ্ছফা চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী, জাতীয় শ্রমিকলীগ লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক নুরুল হক নুনু।
২৬শে সেপ্টেম্বর সন্ধ্যায় লোহাগাড়া ট্রাক ও কাভারভ্যান মালিক সমিতির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে অালহাজ্ব নুরুচ্ছফা চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল অালম জিকুর সভাপতিত্বে মত-বিনিময় সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউপির নৌকা মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অালহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু,
দক্ষিণ জেলা যুবলীগের তথ্যও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,উপজেলা জাতীয় শ্রমিকলীগ লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-অাহবায়ক মো. আবছার উদ্দিন, যুবলীগ নেতা অাব্দুল্লাহ অাল সায়েম, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন বাবর,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেহান পারভেজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা বোরহান ছোবাহান সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মত-বিনিময় সভায় নুরুল হক নুনু বলেন, সাতকানিয়া-লোহাগাড়া মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. অাবুরেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী মহোদয়ের নির্দেশে দলের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে নৌকার প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে অামি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
অালহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নৌকা প্রতিককে বিজয় করার লক্ষ্যে দলের জন্য নুনু যে ত্যাগ স্বীকার করেছে তা অামি কোনদিনও ভুলবোনা।এতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















