
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের কেয়াজু পাড়া হাসনাভিটা এলাকায় লোহাগাড়া-লামা সংযোগ সড়কের হরি খালের (গার্ডার ব্রিজ) সেতু নির্মানের কাজ চলছে।ব্রিজের কাজ চলমান থাকায় এলাকার সাধারণ ও গাড়ি চলাচলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। তাই ব্রিজের নির্মাণ কাজ চলাকালীন সময়ে
সাধারণ মানুষের যাতায়াত ও গাড়ি চলাচলের সুবিধার কথা বিবেচনা করে যাতায়াতের জন্য আপাতত বেইলি ব্রীজ নির্মাণ করেছে এলজিইডি।
জানা যায়,আনুমানিক ৩কোটি ১৬লক্ষ টাকা ব্যয়ে লোহাগাড়া উপজেলার কর্তৃক পুটিবিলা ইউনিয়নের হাসনাভিটায় লোহাগাড়া- লামা সংযোগ সেতু(গার্ডার ব্রিজ)`র নির্মাণ কাজ চলমান রয়েছে। সেতুটি নির্মাণ কালীন সময়ে যাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনগণের ভোগান্তি এড়াতে বিকল্প বেইল ব্রিজ নির্মাণ করা হয়। গত ১২ আগস্টে এলজিইডি সহযোগীতায় বেইলি ব্রিজের নির্মাণ কাজ শেষ করা হয়েছে বলে জানিয়েছেন ঠিকাদার নুরুল আলম জিকু।
এর আগে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তৌছিফ আহমেদ ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে গিয়ে সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। এসময় ঠিকাদার নুরুল আলম জিকুকে দ্রুত কাজ করার নির্দেশ দেন।
ইউএনও তৌছিফ আহমেদ জানান,৩ কোটি ১৬লক্ষ টাকা ব্যয়ে কেয়াজু পাড়া হাসনাভিটা এলাকায় লোহাগাড়া- লামা সংযোগ সেতু(গার্ডার ব্রিজ)`র নির্মাণ কাজ চলমান রয়েছে।কিছুদিন পুর্বে তিনি সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন । এসময় সেতুটি নির্মাণ কালীন সময়ে যাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনগণের ভোগান্তি না হয় সেজন্য একটা অস্হায়ী সংযোগ সড়ক নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন। গত ১৪আগস্ট এলজিইডির সহযোগীতায় উক্ত বেইলে ব্রিজের কাজ সম্পন্ন করা হয়েছে বলেও তিনি জানান।
যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে বেইলি ব্রিজ নির্মাণ হওয়ায় দুর্ভোগ কমে গেছে মনে করছেন স্হানীয়রা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



