ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া রশিদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন নুরুল আলম জিকু

রায়হান সিকদার, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের লোহাগাড়া রশিদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক,দক্ষিণ জেলা যুবলীগের প্রভাবশালী সদস্য নুরুল আলম জিকু।
সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র প্রতিনিধি (শিক্ষানুরাগী) হিসাবে তাঁকে মনোনীত করা হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয় সুত্রে জানা গেছে।নব নির্বাচিত সভাপতি নুরুল আলম জিকু তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে উক্ত প্রতিবেদককে বলেন,মহান আল্লাহর কাছে শোকরিয়া।উক্ত বিদ্যালয়ের সভাপতি হতে পেরেই নিজেকে ধন্য মনে করছি । তিনি আরো বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ। দক্ষিণ জেলা যুবলীগ সদস্য নুরুল আলম জিকু লোহাগাড়া রশিদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা,রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি এমপি’র মনোনীত (শিক্ষানুরাগী) নির্বাচিত হওয়ায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামালকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া রশিদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন নুরুল আলম জিকু

প্রকাশিত: ০৭:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮