
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া মা ও শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে মিটার লাগাতে গিয়ে বিস্ফোরকে হাসপাতালের সুপার ভাইজার নজরুল(৩৩) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
৪ অক্টোবর(শনিবার) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
আহত নজরুল সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নেরে মোঃ সৈয়দের পুত্র এবং সে লোহাগাড়া মা শিশু হাসপাতালের একজন সিনিয়র সুপার ভাইজার বলে জানা গেছে।
লোহাগাড়া মা শিশু হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ( ডিএমডি) আলহাজ্ব মোহাম্মদ নোমান প্রকাশ নোমান মেম্বার জানান, নজরুল হাসপাতালের দ্বিতীয় তলায় অক্সিজেন খালি হওয়া সিলিন্ডারে মিটার লাগাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনা হওয়ার সাথে সাথে হসপিটালের দায়িত্বরত চিকিৎসরা তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেকে নিয়ে যাওয়া হয়েছে। আহত সুপার ভাইজার নজরুল ইসলামের চিকিৎসার সম্পুর্ণ দায় দায়িত্ব হসপিটাল কর্তৃপক্ষ গ্রহণ করবে বলেও জানান তিনি।
লোহাগাড়া থানার এসআই কায়কোবাদ বলেন, ঘটনাটি শুনার পর হাসপাতালে গিয়েছি। হাসপাতালের একজন কর্মচারী অক্সিজেন সিলিন্ডারে মিটার লাগাতে দগ্ধ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চমেকে নিয়ে যাওয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, লোহাগাড়া মাও শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি। অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি নিয়ে নানা শঙ্কা দেখা দিচ্ছে। অক্সিজেন নিজে দাহ্য নয়, তবে আগুন, বৈদ্যুতিক স্পার্ক, তেল-চর্বি লেগে যাওয়া, অতিরিক্ত চাপ বা উচ্চ তাপমাত্রার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সিলিন্ডারের কাছে ধূমপান বা আগুন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি আরও বলেন, ভাল্ব ধীরে খুলতে হবে এবং সিলিন্ডার সবসময় শীতল, শুকনো ও নিরাপদ স্থানে রাখতে হবে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বিধি মেনে চললে অক্সিজেন সিলিন্ডার নিরাপদে ব্যবহার করা সম্ভব বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















