
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া মা-মনি হাসপাতাল লিঃ কর্তৃক স্টাফদের মাঝে ২০২৫ইং সালের লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়ায় বেসরকারি হসপিটালের মধ্যে এ প্রথমবারের মধ্যে লোহাগাড়া মা-মনি হাসপাতাল এমন উদ্যোগটি নিয়েছেন বলে জানা গেছে।
২৯জানুয়ারি (বৃহস্প্রতিবার) সকালে হাসপাতালের আয়োজনে হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া মা-মনি হাসপাতাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ডা. মোঃ হেলাল উদ্দিন,ডিরেক্টর( মার্কেটিং) ডা. মোহাম্মদ ইসমাঈল,ডিরেক্টর (ফাইন্যান্স) ডা. মোঃ আখতার আহমেদ।
লোহাগাড়া মা-মনি হাসপাতালের ডিরেক্টর( মার্কেটিং) ডা. মোহাম্মদ ইসমাঈল বলেন, সেবার মনমানসিকতা নিয়ে মা-মনি হসপিটালের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। হসপিটালের সেবার মান নিশ্চিত করতে সকল স্টাফদের কে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। যেকোন প্রয়োজন হসপিটালের ম্যানেজম্যান্ট স্টাফদের পাশে এগিয়ে যাবে।
হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর( এমডি) ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন,সকল স্টাফদের কে আরও বেশি আন্তরিক হতে হবে। একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। এতে করে হসপিটালের স্বাস্থ্য সেবা এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, আমরা একসাথে কাজ করব।কোন রোগী হসপিটালে এসে হয়রানীর শিকার হলে অভিযোগ আসলে সর্বাত্মক গুরুত্ব সহকারে দেখব।স্টাফদের জন্য,আমরা প্রথম লভ্যাংশ দিয়ে নতুনত্ব নিয়ে আসছি।স্টাফদের বেতন বৃদ্ধির বিষয়ে কমিটির সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত নিবো। ব্যবসায় নয়, মানবিক সেবায় আমাদের প্রত্যয়।রোগীদের সাথে ভাল ব্যবহার দিতে হবে। এ হসপিটাল আগামীতে আরও ভাল মানের সেবা দিতে বদ্ধ পরিকর।
হাসপাতালের ডিরেক্টর (ফাইন্যান্স) ডা. মোঃ আখতার আহমেদ বলেন, আমাদের মা-মনি হাসপাতালের সকল চিকিৎসক,স্টাফরা অনেক বেশি আন্তরিক। আরও বেশি গুরুত্ব দিয়ে সেবাকে প্রাধান্য দিয়ে কাজ চালিয়ে যেতে হবে।আমাদের কাছে প্রথমে সেবা। রোগীদের প্রতি আন্তরিকতা বাড়াতে হবে। স্টাফদের যেকোন বিপদে আমরা পাশে থাকবো।
হাসপাতালের স্টাফরা লভ্যাংশ পেয়ে অনেক খুশী,এতে তাদের আগ্রহ,মনোবল বৃদ্ধি পাবে। কাজের স্পৃহা বেড়ে যাবে বলে জানান স্টাফরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















