
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বটতলী স্টেশনে হকার ব্যবসায়ীদের সংগঠন লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির ১ম বর্ষপূর্তি পালন করা হয়েছে।
১৫ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় সমিতির বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তির সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
লোহাগাড়া লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদুল আলম প্রকাশ শহীদ ফকিরের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কায়সার হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ(ইন্সপেক্টর) মোঃ হাসানুজ্জামান হায়দার।
অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, অর্থ,সম্পাদক মোঃ আবু ইউসুপ, দপ্তর সম্পাদক তামিমুল ইসলাম, প্রচার সম্পাদক মো. এমরান সওদাগর, সদস্য রিয়াদ, জাহাঙ্গীর, রিফাতুল ইসলাম, রফিকুল ইসলাম মানিক, মোঃ লোকমান, ওমর ফারুক, মোঃ সাকিব, মোঃ ইলিয়াছসহ অন্যন্য হকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















