
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের সম্মানে উপজেলা প্রশাসন এক চা-চক্র ও মতবিনিময় সভার আয়োজন করেছেন। গত ২৬ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবু আসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা একরামুল হক ভুঁইয়া ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম ও মনির আহমদ আজাদ প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইউএনও আবু আসলাম প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভার শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন। মতবিনিময় সভা শেষে চা চক্রের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
