
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া করোনা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন থানা পুলিশ।
স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং সতর্কতার সাথে কাজ করতে হবে।
৭ মে দুপুরে লোহাগাড়া থানার কম্পাউন্ডে স্বাস্থ্য বিধি জনসচেতনতামুলক সভা অনুষ্টিত হয়।
থানার ওসি জাকের হোসাইন মাহমুদ`র সভাপতিত্ব জনসচেতনতামুলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
এসময় উপস্হিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর,সেকেন্ড অফিসার এসআই আবদুল হক সহ অন্যান্য অফিসারবৃন্দ।
সভা শেষে করোনায় স্বাস্থ্য সুরক্ষা রক্ষায়
থানার অফিসার ও ফোর্সের জন্য ২০০ হ্যান্ড গ্লাভস বিতরণ করেন। হ্যান্ড গ্লাভসগুলো ওসি জাকের হোসাইন মাহমুদের হাতে তুলে দেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
ওসি জাকের জানান, করোনা দুর্যোগে স্বাস্থ্য সুরক্ষার জন্য লোহাগাড়া থানা পুলিশের জন্য হ্যান্ড গ্লাভস প্রদান করায় উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ সাহেবকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















