ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া থানা পুলিশের অভিযানে অস্ত্র ও কার্তুজ জব্দ,একজন আটক

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একজন কে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেক অস্ত্র, কার্তুজসহ ডাকাতি করার প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ করা হয়।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া এলাকায় একটি নির্মাণাধীন ফার্ম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতের নাম আব্দুল্লাহ প্রকাশ আব্দুন নুর (৪৭)। সে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার শাকপুরা ইউনিয়নের টেক্সনগর চর খিজিরপুর এলাকার বহর তালুকদার বাড়ীর মৃত আবুল হাশেমের পুত্র।

থানা সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ০৫নং ওয়ার্ড বার আউলিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে নির্মাণাধীন খামারের সামনে ফাঁকা নির্জন জায়গায় একদল ডাকাত ডাকাতি করার জন্য অস্ত্র-সস্ত্র নিয়ে সমবেত হয়।
এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদলের সর্দারকে আটক করা গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকীরা অস্ত্রসহ ডাকাতির সরঞ্জামাদি জায়গাতে ফেলে রেখে পালিয়ে যায়।এ সময় তার দেহ তল্লাশি করে তার কোমড়ের পিছনে পরিহিত প্যান্টের সাথে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র), তার পরিহিত প্যান্টের বাম পাশের পকেটে পাঁচ রাউন্ড ১২ বোর লিডবল কার্তুজ ও তার মাথায় পড়া একটি ছাই রঙের মুখোশ (মানকি টুপি), পলাতক ডাকাতদের ছড়িয়ে ছিটিয়ে ফেলে যাওয়া দু টি ধারালো লোহার কিরিছ, তিনটি ধারালো লোহার ছুরি, দুইটি মুখোশ (মানকি ক্যাপ) এবং একটি লোহার শাবল (রড) উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের টিম অভিযান চালিয়ে অস্ত্র,কার্তুজসহ ডাকাতির প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ আবদুর নুর কে আটক করতে সক্ষম হয়েছি। সে ডাকাত দলের সর্দার।

তার বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির দুটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও আটককৃত আব্দুল্লাহর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও ৩১টি ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। পলাতক ডাকাতদেরও আটকে অভিযান অব্যাহত আছে। শনিবার তাকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া থানা পুলিশের অভিযানে অস্ত্র ও কার্তুজ জব্দ,একজন আটক

প্রকাশিত: ০৮:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫