ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া থানা পুলিশের অভিযানে অস্ত্র, গুলিসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ,দুইজন আটক

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় দুই যুবককে আটক করা হয়।

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে থানার এসআই শরীফুল ইসলাম পিপিএম ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে সামনে হতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল কক্সবাজার মহেশখালীর ধলঘাটা সাপমারা ডেইল এলাকার মৃত আছদ আলীর পুত্র জিয়াবুল হক (২৫) এবং কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী ছনুয়া পাড়ার মৃত জমির উদ্দিনের পুত্র মো. সাকিব(১৯)।

থানা সুত্রে জানা গেছে,গতকাল রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে সাকিব ও জিয়াবুল অবস্থান করছিল।গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনকে আটক করা হয়। এসময় জিয়াবুলের দেহ তল্লাশি করে তার কোমড়ের পিছনে পরিহিত লুঙ্গির সাথে গোজানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র),কোমড়ের ডান পাশে পরিহিত লুঙ্গির গোজের মধ্যে (তিন) রাউন্ড রাইফেলের গুলি এবং সাকিবের দেহ তল্লাশি চালিয়ে একটি সাদা কাপড়ের শপিং ব্যাগে থাকা- একটি লোহার সাবাল (রড), একটি রড কাটার হেস্কু ব্লেডের মেশিন, তিনটি লোহা কাটার হেস্কু ব্লেড জব্দ করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুর রহমান বলেন, জিয়াবুল ও সাকিব ডাকাতি আগ্নেয়াস্ত্র নিয়ে চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকায় অবস্থান করছিল। থানা পুলিশের টিম তাদের দুজনকে অস্ত্র,গুলিসহ প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ আটক করতে সক্ষম হই। আটক জিয়াবুলের নামে অস্ত্র মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা ও চুরি মামলাও রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয় এবং তাদের দুজনকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া থানা পুলিশের অভিযানে অস্ত্র, গুলিসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ,দুইজন আটক

প্রকাশিত: ০৭:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫