ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া থানায় উদ্ধারকৃত ৬ টি চোরাই গরু প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

রায়হান সিকদার,দেশবাংলাঃ

লোহাগাড়া থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত ৬ টি চোরাই গরু প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে উদ্ধারকৃত গরুগুলো লোহাগাড়া থানা হেফাজত থেকে স্ব-স্ব মালিকের কাছে হস্তান্তর করা হয়। গরুর প্রকৃত মালিক হলো বাঁশখালী উপজেলার ১১ নং পুঁইছড়ি ইউনিয়নস্থ ১ নং ওয়ার্ডের মাওলা পাড়ার মৃত মদন আলীর পুত্র আকতার হোসাইন ও একই এলাকার মৃত শাহ আলমের পুত্র হামিদুর রহমান।
জানা যায়, আকতার হোসাইনের গোয়ালঘর থেকে চুরি দুটি গাভী ও দুটি বাছুরসহ মোট ৪ টি গরু এবং হামিদুর রহমানের গোয়ালঘর থেকে ২টি গরুর বাছুর চুরি হয়েছিল । গরুর মালিকেরা জানান, তারা বিগত ৫ মে রাতে প্রতিদিনের মত গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখে গোয়ালঘরে একটা গরুও নেই। পরে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন ও অন্যান্য উপজেলার বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরে বিভিন্ন গণমাধ্যম এবং বাঁশখালি থানার মাধ্যমে খবর পাই কিছু গুরু লোহাগাড়া থানা পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।খবর পেয়ে দ্রুত লোহাগাড়া থানায় হাজির হয়ে উদ্ধারকৃত গরুগুলোকে সনাক্ত করা হয়। থানা পুলিশের আন্তরিক সহযোগিতায় অল্প সময়ে আইনগত প্রক্রিয়া শেষ করে গরুগুলো নিজ বাড়িতে নিয়ে যেতে পেরে তারা খুবই আনন্দ প্রকাশ করেন। এছাড়া তারা
গরু উদ্ধারে লোহাগাড়া থানার ওসিসহ যারা সহযোগিতা করেছেন সকলের ভূয়সী প্রশংসা করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য বিগত ৫ ই মে দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট অফিস এলাকায় সন্দেহজনক গরু বোঝাই একটি গাড়িকে ধাওয়া করে দোহাজারী হাইওয়ে থানার সহযোগিতায় ৬ টি চোরাই গরুসহ ২ জন চোরকে আটক করে লোহাগাড়া থানা পুলিশ। এসময় গরু বোঝাই একটি গাড়ি, একটি দেশীয় তৈরি বন্দুক ও চোরাই ৬ টি গরু উদ্ধার করা হয়। গরুগুলো এতদিন থানা হেফাজতে ছিল এবং আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্থান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিগত ৫ ই মে দিবাগত রাতে লোহাগাড়া চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি গরুবোঝাই গাড়িকে ধাওয়া করে বাছুরসহ ৬ টি গরু, একটি গরুবোঝাই গাড়িসহ দুজন চোরকে আটক করা হয়। এতদিন গরুগুলো থানা হেফাজতে ছিল। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনা মোতাবেক উদ্ধারকৃত গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এবং আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবেও বলে তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া থানায় উদ্ধারকৃত ৬ টি চোরাই গরু প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

প্রকাশিত: ১০:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫