
নিজস্ব প্রতিবেদকঃ
গত ২০ অক্টোবর আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ভালবাসা পেয়ে বিপুল ভোটে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন সমাজসেবক মোহাম্মদ আবুল হাসান সওদাগর।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাকের হোসাইন মাহমুদ ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নব নির্বাচিত আধুনগরের ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল হাসান সওদাগর।
২৪ অক্টোবর সন্ধ্যায় অফিসার ইনচার্জ কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নব নির্বাচিত মেম্বার মেম্বার আবুল হাসান সওদাগরকে অভিনন্দন জানান ওসি জাকের হোসাইন মাহমুদ ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




