রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ,লোহাগাড়ার আইন শৃঙ্খলার কর্ণধার মুহাম্মদ সাইফুল ইসলামের আমন্ত্রণে ১জুন লোহাগাড়ায় কর্মরত সরকারী কর্মকর্তাগণের সাথে থানা মসজিদ মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমদে,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ,লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন,লোহাগাড়া থানা ট্রাফিক বিভাগের ইনচার্জ মুহাম্মদ মুজিবুর রহমান, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আতাউল করিম আরবি,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া উপজেলার ডিজিএম মুহাম্মদ বেলায়েত হোসেন, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক।
এছাড়াও থানা পুলিশের সকল কর্মরত কর্মকর্তাবৃন্দরা উপস্হিত ছিলেন।
দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন লোহাগাড়া থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল করিম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















