ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া ট্রমা সেন্টার ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আলহাজ্ব শাহজাহান চৌধুরী

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দীর্ঘদিন ধরে অচল থাকা ট্রমা সেন্টারটি দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হাটহাজারী ও লোহাগাড়ায় দুইটি ট্রমা সেন্টার স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে লোহাগাড়া ট্রমা সেন্টারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। তবে উদ্বোধনের পরও বিগত সময়ে কার্যক্রম শুরু না হওয়ায় এলাকার মানুষ গুরুত্বপূর্ণ এই সেবা থেকে বঞ্চিত হয়ে আছে।

তিনি জানান, ট্রমা সেন্টারটি চালুর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবার প্রচেষ্টায় শিগগিরই লোহাগাড়া ট্রমা সেন্টারের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।”

বুধবার (২৩ জুলাই) সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ল্যাব, বহির্বিভাগসহ বিভিন্ন বিভাগ ও কার্যক্রম ঘুরে দেখেন এবং চলমান সেবা কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতাল প্রাঙ্গণে পরিবেশ রক্ষার অংশ হিসেবে গাছের চারা রোপণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জিয়া উদ্দিন আহমেদ,পদুয়া ইউনিয়ন জামায়াতে আমীর অধ্যক্ষ মাওলানা আকম হামিদুল হক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য,পরিদর্শক শের আলীসহ হাসপাতালের সকল চিকিৎসক, স্টাফ, নার্স, কর্মচারিসহ অন্যন্যারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে ট্রমা সেন্টার চালুর জন্য অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় সরঞ্জাম মেরামত ও জনবল নিয়োগসহ বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে। দায়িত্বপ্রাপ্ত ইউএইচএফপিও ডা. ইকবাল হোসাইন যোগদানের পর থেকে সেন্টারটি চালুর লক্ষ্যে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, ট্রমা সেন্টারটি চালু হলে দুর্ঘটনা ও জরুরি সেবার জন্য আর দূরবর্তী হাসপাতালে যেতে হবে না। এতে লোহাগাড়া ও আশপাশের উপজেলার হাজারো মানুষ উপকৃত হবেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া ট্রমা সেন্টার ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আলহাজ্ব শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ০৪:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫