ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়া উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নতুনভাবে সংযোজন হলো ওয়াটার পিউরিফায়ার ও ব্লাড ব্যাংক

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুনভাবে সংযোজন হয়েছে ওয়াটার পিউরিফায়ার ও ব্লাড ব্যাংক। হাসপাতালের আগত রোগীদের সুবিধার্থে এসব কার্যক্রম সংযোজন করা হয়।

জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগী ও তাদের স্বজনেরা দীর্ঘদিন ধরে বাইরে থেকে পানি কিনে পান করতে হতো। বাইরে থেকে পানি কিনতে গিয়ে অতিরিক্ত ভোগান্তিতে পড়তে হতো। রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে নিরাপদ, বিশুদ্ধ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে একটি ওয়াটার পিউরিফায়ার স্থাপন করা হয়েছে। যার ফলে রোগী ও তাদের স্বজনেরা এখন হাসপাতালেই সহজে বিশুদ্ধ পানীয় পানি গ্রহণ করতে পারছেন বলে জানা গেছে।

অন্যদিকে, বিভিন্ন জরুরি ও সংকটময় মুহূর্তে রক্ত মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু প্রয়োজনের সময় নিরাপদ ও মানসম্মত রক্ত সংগ্রহ করা অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে

ইউএইচএফপিওর আন্তরিক প্রচেষ্ঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ রক্ত সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ব্লাড ব্যাংক চালু করা হয়েছে।

জানা যায়, বিভিন্ন এলাকার সমাজে অনেক থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রয়েছেন, যাদের নিয়মিত প্রায় প্রতি মাসেই রক্ত গ্রহণ করতে হয়। বেসরকারি হাসপাতাল বা অন্যান্য উৎস থেকে রক্ত সংগ্রহ করতে গিয়ে এসব রোগী ও তাদের পরিবারকে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়, যা অনেক দরিদ্র ও অসচ্ছল পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। এই মানবিক বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য প্রতি মাসে বিনামূল্যে রক্ত প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছেন। বিষয়টি সর্বমহলে ইতিবাচক কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, আসলেই ভাই আমরা সরকারি চাকরি করি। এটা আমাদের জন্য বড় দায়িত্ব। স্বাস্থ্য খাতে লোহাগাড়ায় হেলথ কমপ্লেক্সে আমি যোগদানের পর থেকেই এই পর্যন্ত চেষ্ঠা করেছি হসপিটালকে আধুনিক পরিবেশ ও মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবাকে সুনিশ্চিত করার। সেই লক্ষ্যস্থির নিয়ে কাজ করে আসছি। হসপিটালে রোগীদের দীর্ঘদিনের একটাই বড় সমস্যা পানি নিয়ে। হসপিটালে রোগী ভর্তি করালে, তাদের স্বজনেরা বাইরে গিয়ে পানি কিনে আনতে হতো। বিষয়টি আন্তরিকতার সাথে আমার ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে নিরাপদ, বিশুদ্ধ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে একটি ওয়াটার পিউরিফায়ার স্থাপন করা হয়েছে। যার ফলে রোগী ও তাদের স্বজনেরা এখন হাসপাতালেই সহজে বিশুদ্ধ পানীয় পানি গ্রহণ করতে পারছেন। তিনি আরও বলেন, আমাদের এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের লোকজন রক্ত দিতে গিয়ে অর্থ খরচ করতে হয়। কষ্টসাধ্য হয়ে যায়। এই মানবিক বিষয়টি বিবেচনা করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য প্রতি মাসে বিনামূল্যে রক্ত প্রদানের জন্য ব্লাড ব্যাংক সংযোজন করা হয়েছে।এটি স্থাপনের ফলে প্রসুতি ও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর পাশাপাশি তাদের নিয়মিত ও নিরাপদ রক্তপ্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

এদিকে, গত ১৩জুন (শনিবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা ট্রমা সেন্টার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ বায়োজিদ-বিন-আখন্দ। তিনি বিভিন্ন কক্ষে ঘুরে দেখেন, ওয়াডে ওয়াডে ভর্তি রোগিদের সাথে কথা বলেন। সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ব্যাংকের কার্যক্রমকে আরও কার্যকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেফ্রিজারেটর প্রদানের আশ্বাস দেন এই কর্মকর্তা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়া উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নতুনভাবে সংযোজন হলো ওয়াটার পিউরিফায়ার ও ব্লাড ব্যাংক

প্রকাশিত: ০৮:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬