
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোজিত অত্যাধুনিক ডেন্টাল চেয়ারের মাধ্যমে এখন থেকে দন্ত রোগীদের জন্য শুরু হয়েছে আধুনিক ও সমন্বিত চিকিৎসা সেবা।
এখন থেকে এই ইউনিটে দাঁতের সাধারণ চিকিৎসার পাশাপাশি কম্পোজিট, সিলভার ও জি-আই ফিলিং, স্কেলিং, টুথ এক্সট্রাকশনসহ ধাপে ধাপে রুট ক্যানেল ট্রিটমেন্টও প্রদান করা হবে।
১১নভেম্বর (মঙ্গলবার) সকালে এই অত্যাধুনিক যন্ত্রে প্রথম রোগী হিসেবে চিকিৎসা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন।
তিনি lower left third molar tooth-এ Silver filling এবং lower left second molar tooth-এ Miracle filling চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. টিং মে এবং মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল )জনাব অজয়।
চিকিৎসা গ্রহণ শেষে উপজেলা স্বাস্থ্য প. প কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন বলেন,“সরকারি হাসপাতালেই এখন আধুনিক দন্ত চিকিৎসার সকল সুবিধা পাওয়া যাচ্ছে। তাই সবাইকে অনুরোধ করছি, সরকারি হাসপাতালের উপর আস্থা রাখুন এবং চিকিৎসা গ্রহণ করুন।”
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















