ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারে চালু হচ্ছে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে সেবা

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারে আধুনিক চিকিৎসা সেবায় যুক্ত হয়েছে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন। প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি মূল্যের এই অত্যাধুনিক মেশিনটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন এর আন্তরিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে সম্প্রতি সংযোজন করা হয়েছে।

এই ডিজিটাল এক্স-রে মেশিনের মাধ্যমে রোগীরা এখন থেকে আরও দ্রুত, নির্ভুল ও উন্নত মানের এক্স-রে সেবা পাবেন। সরকারি খরচে বিভিন্ন এক্স-রে করা যাবে ডিজিটাল এই মেশিনে।

গত শনিবার থেকে পরীক্ষামূলকভাবে এক্স-রে কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী দুই-একদিনের মধ্যেই পূর্ণাঙ্গভাবে এ সেবা চালু করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন জানান, “নিতান্ত গরীব রোগী, বিশেষ করে যক্ষ্মা শনাক্তকরণ বা যক্ষ্মা রোগীদের জন্য এক্স-রে সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।”

এই নতুন সংযোজনের মাধ্যমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা অল্প সময়ে উন্নতমানের এক্স-রে রিপোর্ট পাওয়ার সুযোগ পাচ্ছেন।

এ সেবা চালু,হওয়ায় লোহাগাড়ার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে পাবে ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারে চালু হচ্ছে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে সেবা

প্রকাশিত: ০৯:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫