ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীদের উপচে পড়া ভিড়

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সকাল থেকেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের উপচে পড়া ভিড়। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা আউটডোর, জরুরি বিভাগ ও ইনডোরে নিয়মিতভাবে চিকিৎসা সেবা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, হাসপাতালটি ৫০ শয্যার হলেও বর্তমানে প্রতিদিন প্রায় ৮০ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন, যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। এছাড়া আউটডোর বিভাগে প্রতিদিন প্রায় এক হাজারের কম বেশি রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হলেও তারা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।

গত কয়েক সপ্তাহ ধরে মৌসুমি জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, ত্বকের সমস্যা, শ্বাসকষ্টজনিত রোগসহ শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়ে গেছে। রোগীর এই ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় চিকিৎসা সেবা অব্যাহত রাখতে স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা পুটিবিলার এক বাসিন্দা জানান, আমি হাসপিটালে এসেছি, চিকিৎসা সেবাও ভাল পেয়েছি। আগের চাইতে হাসপাতালে সেবা আমার অনেক ভাল লেগেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন জানান, “রোগীর চাপ অনেক বেড়েছে, তবে আমরা সব চিকিৎসক, নার্স ও কর্মীদের সমন্বয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করছি। পর্যাপ্ত ওষুধ সরবরাহ, ল্যাবরেটরি ও অন্যান্য জরুরি সেবা সচল রয়েছে।”

তিনি আরও বলেন, “রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা অতিরিক্ত কাজ করছে , এবং সীমিত শয্যা থাকা সত্ত্বেও আমরা কাউকেই ফিরিয়ে দিচ্ছি না। প্রতিটি রোগী যেন প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

সবাই কে স্বাস্থ্যবিধি মেনে চলা ও অসুস্থ হলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বেড়ে চলেছে — যা এই উপচে পড়া ভিড়ই প্রমাণ করে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীদের উপচে পড়া ভিড়

প্রকাশিত: ০২:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫