ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হলেন চৌধুরী মো. সালেহ

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চৌধুরী মোহাম্মদ ছালেহ।
তিনি এর আগেও দুবার বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

উপজেলা বিআরডিবি অফিস সুত্রে জানা যায়, গত ১৯জানুয়ারি এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন সংগ্রহ করে সাবেক বিআরডির চেয়ারম্যান, পদুয়ার কৃতি সন্তান চৌধুরী মোহাম্মদ ছালেহ, বড়হাতিয়ার কৃতি সন্তান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ ও সাবেক ইউপি সদস্য আবদুল মালেক। গত ১ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের দিনে লিখিতভাবে বিআরডিবির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ তার পদে প্রার্থীতা প্রত্যাহার করে নেয়, অপর আরেকজন আবদুল মালেক মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ফরম জমা দেননি তিনি।

১৫ ফেব্রুয়ারি চৌধুরী মোহাম্মদ ছালেহ লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি,উপজেলা বিআরডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন।

তিনি বলেন, এ নির্বাচনে তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল। চৌধুরী মোহাম্মদ ছালেহ,আবদুল্লাহ ফরম জমা দিলেও অপরজন আবদুল মালেক মনোনয়ন ফরম জমা দেননি। প্রার্থীতা প্রত্যাহারের তারিখে সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ লিখিতভাবে প্রত্যাহার করে নেয়। চৌধুরী মোহাম্মদ ছালেহ কে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নব নির্বাচিত সভাপতি চৌধুরী মোহাম্মদ ছালেহ বলেন, সবার সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই। আগামীতে বিআরডিবির বিভিন্ন কর্মকান্ডগুলো সঠিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হলেন চৌধুরী মো. সালেহ

প্রকাশিত: ০৭:০১:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬