[primeitworld_print id="23910"]
ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা

রায়হান সিকদার,দেশবাংলাঃ

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে।

তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলা নির্বাচনে তিন জন চেয়ারম্যান,তিন জন ভাইস চেয়ারম্যান এবং ২জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২০ মে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন সকল প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দের ঘোষণা দেন।

উপজেলা চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী আনারস প্রতীক পেয়েছেন, চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী ঘোড়া প্রতীক পেয়েছেন এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুধ মোটর সাইকেল প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে এমএস মামুন পেয়েছেন চশমা প্রতীক,জমিল উদ্দিন পেয়েছেন টিউবওয়েল প্রতীক এবং ফরহাদুল ইসলাম পেয়েছেন তালা প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আকতার কলস প্রতীক পেয়েছেন এবং শাহিন আকতার সানা পেয়েছেন ফুটবল প্রতীক।

উল্লেখ্য,উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা

প্রকাশিত: ০৪:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪