ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

রায়হান সিকদার, দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম এস মামুন এবং মহিলা  ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

৩জুলাই (বুধবার) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজের সভা কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক শাহিনা সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার পাশা ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাছানসহ অন্যান্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের লোহাগাড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ৩০ হাজার ৮৯৯ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বিজয়ী হন।ভাইস চেয়ারম্যান পদে ৪৩ হাজার ১২০ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এম.এ মামুন বিজয়ী হন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ হাজার ৯ ভোটে পেয়ে জেসমিন আক্তার বিজয়ী হন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

প্রকাশিত: ০৮:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪