ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ২, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়ন ফরম সংগ্রহ

রায়হান সিকদার, দেশবাংলাঃ

চতুর্থ ধাপে আগামী ৫জুন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।

তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৬জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন,তারা হলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম,নিয়েছেন এমএস মামুন,জমিল উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আকতার সানা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিষয়টি লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল শুক্কুর উক্ত প্রতিবেদক কে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যারা নির্বাচনে অংশ গ্রহণ করবেন অফিস থেকে প্রত্যেক প্রার্থীকে ব্যাংকে পে-অর্ডার করে একটি করে সিড়ি নিতে হবে। আগামী ৯ মে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন।

উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ২, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশিত: ০৪:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪