
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের আয়োজনে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণ জেলা তাঁতীলীগের সভাপতি দিদারুল আলম দিদার হঠাৎ লোহাগাড়ায় আগমণ করলে বটতলী মোটর স্টেশনস্হ একটি রেষ্টুরেন্টে তাকে লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সভাপতি ডাঃ মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা তাঁতীলীগের সভাপতি মুহাম্মদ দিদারুল আলম দিদার।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম,পদুয়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি সমাজসেবক মুহাম্মদ শব্বির আহমদ, লোহাগাড়া সদর ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক মাস্টার নাছির উদ্দিন মুহুরী, আমিরাবাদ ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এসএম নাছির উদ্দিন
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















