ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আসিফ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসিফুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসিফুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আসিফ গ্রেপ্তার

প্রকাশিত: ১০:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬