
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
৭জুলাই নব গঠিত কমিটিতে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বায়োজিদ-বিন-আখন্দকে পদাধিকার বলে সভাপতি এব ক্রীড়া সংগঠক এসএম চিশতিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ বায়োজিদ-বিন-আখন্দ স্বাক্ষরিত ২৫জন বিশিষ্ঠ এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, এসএম চিশতী লোহাগাড়া উপজেলা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা। ক্রীড়া অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর এই মনোনয়নে শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও স্থানীয় বিভিন্ন মহল আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নব গঠিত ক্রীড়া সংস্থার সেক্রেটারি এসএম চিশতী বলেন, “আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো। লোহাগাড়া উপজেলায় ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।”
এসএম চিশতী আরও বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আগামীতে উপজেলা ক্রীড়াঙ্গনকে আরও বেশি সুন্দর করে সাজাতে চাই। আমাদের পরিকল্পনা অনেক রয়েছে। আগামীতে ক্রীড়াপ্রেমীদের কে সঙ্গে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
স্থানীয় ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেছেন, নতুন এ কমিটির মাধ্যমে লোহাগাড়া উপজেলার ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল নেতৃত্ব ও সমৃদ্ধ হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 