
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত ৭ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বায়োজিদ-বিন-আখন্দের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে পদাধিকার বলে ইউএনও বায়োজিদ-বিন-আখন্দকে সভাপতি এবং এসএম চিশতীকে সেক্রেটারি মনোনীত করা হয়।
নবগঠিত এ কমিটিতে ক্রীড়া ব্যক্তিত্ব তারেক কামাল চৌধুরী নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তিনি লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের জমিদার বাড়ির সন্তান এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরীর ভাতিজা বলে জানা গেছে।
নব গঠিত কমিটির নির্বাহী সদস্য তারেক কামাল চৌধুরী বলেন, লোহাগাড়ার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ, গতিশীল ও অংশগ্রহণমূলক করে গড়ে তুলতে ক্রীড়াপ্রেমীদের সঙ্গে নিয়ে কাজ করে যাবো। উপজেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে আন্তরিকতার সাথে আমি আমার দায়িত্ব পালন করবে।এজন্য সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন নব গঠিত ক্রীড়া সংস্থার নির্বাহী তারেক কামাল চৌধুরী।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 