
লোহাগাড়া অফিসঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে যাচাই-বাচাই পুর্বক উপজেলার শ্রেষ্ট সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া সদর ফয়েজ শফি সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ আবছার উদ্দিন।১৬ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয় সুত্রে উপজেলার শ্রেষ্ট সভাপতির বিষয়টি জানা গেছে।
বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ আবছার উদ্দিন দীর্ঘদিন ধরে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছেন।স্কুলের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তিনি কাজ করেছেন বলে জানা গেছে।তিনি শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হওয়ায় একই দিন দুপুরে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরাদেরকে মিষ্টি মুখ করানো হয়েছে।উপজেলা শ্রেষ্ট সভাপতি মুহাম্মদ আবছার উদ্দিন তার অনুভুতি প্রকাশ করে বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নে কাজ করেছি।এই বিদ্যালয়ের প্রাথমিক সমাপনি পরীক্ষায় শতভাগ পাশ করে থাকে। আগামীতেও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সবসময় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ আবছার উদ্দিন উপজেলার প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে যাচাই-বাচাই পুর্বক শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হওয়ায় স্কুলের সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















