ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা সদরস্থ আলহাজ¦ মোস্তফিজুর রহমান কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ। জাতীয় শিক্ষা সপ্তাহ=২০২৩ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিচারক প্যানেল তাঁকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন।
উপজেলা কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিচারক প্যানেল শ্রেষ্ঠ কলেজ নির্বাচনের বিভিন্ন ক্যাটাগরি মূল্যায়ন করে মোহাম্মদ ইলিয়াছকে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত করেন।
উল্লেখ্য, মোহাম্মদ ইলিয়াছ, ১৯৯৯, ২০১৬ ও ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক এবং ২০১৪ সালে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি উচ্চতর গণিত বিষয়ে মাস্টার ট্রেইনার ও ক্যারিকুলাম প্রশিক্ষণ প্রাপ্ত। অন্যদিকে তিনি এলজিএসপি-২‘র লোহাগাড়া উপজেলার প্রশিক্ষক এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক। ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যান, লোহাগাড়ার ইতিহাস ও ঐতিহ্য, আলোকিত ব্যক্তিত্ব আলহাজ¦ মোস্তাফিজুর রহমান এবং গণিত কেন প্রয়োজন? বইয়েরর লেখক। তিনি চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন জাতীয়- স্থানীয় পত্রিকার নিয়মিত ফিচার লেখক। বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রিত লোহাগাড়া উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক । তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিজিটাল কনটেন্ট প্রণয়ন, শ্রেণী কক্ষে উপস্থাপন, সফটওয়ার ও হার্ডওয়্যার ট্রাবল স্যুাটিং এবং আইসিটি ল্যাব অপারেশনে প্রশিক্ষণ প্রাপ্ত । স্বাধীনতা শিক্ষক পরিষদ, হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ, লোহাগাড়া প্রেসক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমি, হডে শিল্পী গোষ্ঠী,যাত্রী কল্যাণ পরিষদসহ বহু শিক্ষা ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ

প্রকাশিত: ০৯:৫২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩