
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
আমাদের অধিকার,আমাদের স্বাধীনতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস-১৮ পালন করা হয়েছ।বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে ১০ ডিসেম্বর( সোমবার) সকালে র্্যালী শেষে উপজেলা পাবলিক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আসলাম।বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি, চুনতি হাকিমিয়া কামিল(এম.এ) মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) পদ্মাসন সিংহ,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফজলুল হক আজাদ।
সংবর্ধিত অতিথি ছিলেন আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ জেলা আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক এম ইব্রাহীম কবির,উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ট্রমা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, লোহাগাড়ার কৃতি সন্তান ডাঃ মাহমুদুর রহমান,বার আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক স্বপন কুমার চৌধুরী,ডুবাই প্রবাসী শিল্পপতি আলহাজ্ব সাইফুর রহমান,লোহাগাড়া উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও ক্রীড়া সংস্হার কোষাধ্যক্ষ শিল্পপতি মুহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী,পদুয়া ইউপি মেম্বার এম কাউছার উদ্দিন।অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মোস্তাফা বেগম গালর্স হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাস্টার মোকতারুল আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সদস্য সচিব মাওলানা আবদুস সবুর,আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদি,ইঞ্জিনিয়ার মুহাম্মদ মামুন ও মিসেস জামিলা আকতার।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















