
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়ার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, হসপিটাল, মুসল্লী ও নেতাকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের জন্য ৫০হাজার মাস্ক পাঠালেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
৩ আগস্ট বিকেলে উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসে পাঠানো মাস্কগুলো গ্রহন করা হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রিটু দাশ বাবলু, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন ফরিদ,সহ-সভাপতি জয়নাল আবেদীন,বেলাল উদ্দিন বেলাল, মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম জিয়া, হারুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল,আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন,স্বেচ্ছাসেবকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন অভি, অর্থ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, আধুনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন হাসান ও সহ সভাপতি আমিনুল ইসলাম ইবান,ও চুনতি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, খোকনসহ সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন জানান, স্বাস্হ্য সুরক্ষার জন্য দরকার মাস্ক। আমরা সবাই মাস্ক ব্যবহার করব, সচেতন থাকবো। প্রিয় নেতা ব্যারিষ্টার বিপ্লব দাদা লোহাগাড়ার সর্বস্তরের মানুষের জন্য ৫০হাজার মাস্ক পাঠিয়েছেন। সেগুলো আমরা আজকে বিকেলে গ্রহণ করেছি। প্রিয় নেতার পাঠানো মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















