
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বনরেঞ্জের অভিযানে অবৈধ চোরাই কাঠ জব্দ করা হয়।জব্দকৃত চোরাই কাঠের আনুমানিক মুল্য ৫০হাজার টাকা।গত ২৪ নভেম্বর শনিবার ভোরে ঠাকুরদীঘি বাজারে অভিযান চালিয়ে এসব অবৈধ বনজ কাঠ জব্দ করা হয়।
চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে পদুয়ার রেঞ্জের বন কর্মকর্তা সরওয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পদুয়া রেঞ্জ বন কর্মকর্তা সরওয়ার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০হাজার টাকার অবৈধ বিভিন্ন প্রজাতির বনজ কাঠ জব্দ করা হয়েছে।কিছু অবৈধ কাঠ ব্যবসায়ী অবৈধভাবে মহাসড়কে কাঠ পাচার করছে।এসব অবৈধ কাঠ পাচারকারীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।জব্দকৃত কাঠ বন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















