
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ৫টি ইটভাটায় মোট ৩০লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
১এপ্রিল (বুধবার) দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ র্যাব-০৭ চট্টগ্রাম এর সদস্যবৃন্দ, লোহাগাড়া থানা পুলিশের সদস্য, চট্টগ্রাম রিজার্ভ পুলিশের সদস্য,চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর লোহাগাড়া স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম বলেন, উপজেলার চরম্বা ইউনিয়নের,বিভিন্ন এলাকায় ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) করার দায়ে মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুঃ এর মালিকানাধীন জসিম উদ্দিন কে ৬ লক্ষ টাকা, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসের মালিকানাধীন মো: গিয়াস উদ্দিনককে ৬ লাখ টাকা, চরম্বা রহমানিয়া ব্রিকসের মালিকানাধীন নাছির উদ্দিনকে ৬ লাখ টাকা, মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুঃ এর মালিকানাধীন মফিজুর রহমানকে ৬ লক্ষ টাকা এবং মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসের মালিকানাধীন নুরুল আলম বাহাদুরকে ৬ লাখ টাকা জরিমানাসহ মোট ৩০লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
