ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ৩ সন্তানের জননীর আত্মহত্যা

রায়হান সিকদার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরাইয়া বার তালুক পাড়া এলাকায় ১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টায় ৩ সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত মহিলার নাম পটু আক্তার (৩৫)। সে ঐ এলাকার আমির হোসেনের স্ত্রী। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য পিয়ার মোহাম্মদ নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ১মাস ধরে স্বামী-স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে বিরোধ চলে আসছিল। তাদের সংসারে ১ মেয়ে ২ ছেলে রয়েছে। স্বামীর সাথে স্ত্রীর ঝগড়ার কারনে ঘটনার দিন রাত্রে পটু আক্তার তার বড় মেয়েকে তরকারি রান্নার কথা বললে সে আপত্তি জানান। এক পর্যায়ে সবার অগোচরে সে বিষপানে আত্মহত্যা করে। তবে, কি কারনে সে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয় কেউ কেউ মন্তব্য করেছে। খরব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া থানার এসআই মো: আবুল কাশেম। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় ৩ সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশিত: ০৩:৩৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮