ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ১৩হাজার পিস ইয়াবা জব্দ,তিন পাচারকারি আটক 

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়ায় ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে থানা পুলিশ।এসময় দুইজন গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

২০ অক্টোবর (সোমবার) দুপুর ১টার দিকে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন যথাক্রমে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং সওদাগর পাড়ার নুর মোহাম্মদের পুত্র জসিম উদ্দিন(৩৩), কক্সবাজার সদর ঝিলংজা এলাকার মৃত আবু সমার পুত্র করিম(৩৪) ও একই এলাকার শাহিন আলমের পুত্র মহি উদ্দিন (২৫)।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার অভিমূখী একটি লোকাল হানিফ পরিবহন বাসে সিগন্যাল দেয় থানা পুলিশ। থানা পুলিশের টিম বাস থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে হেলপার, চালকসহ তিনজনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ১৩হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুর রহমান বলেন, লোকান হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে ১৩হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত তিনজনের মধ্যে দুইজন গাড়ি চালক ও একজন হেলপার।আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় ১৩হাজার পিস ইয়াবা জব্দ,তিন পাচারকারি আটক 

প্রকাশিত: ০৪:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫