
রায়হান সিকদারঃ
গণভোটে হ্যাঁ বলি, জুলাই সনদ বাস্তবায়ন করি এ প্রতিপাদ্য,বিষয়কে সামনে রেখে গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে সংস্কার ও পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন( গণভোটের গোলাপী ব্যালট) চট্টগ্রামের লোহাগাড়ায় হ্যাঁ গণভোটের পক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৯জানুয়ারি (সোমবার) সকালে উপজেলা সদরে একটি রেস্টোরেন্টের হল রুমে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
প্রজন্ম লোহাগাড়ার সভাপতি মাস্টার মোঃ ফারুকের সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি শাহাব উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতুভূষণ দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আ.ন.ম নোমান, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইলিয়াছ, বার আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,
সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, হাসেম পার্ক ও হাসেম টাওয়ারের স্বত্বাধিকারী আলহাজ্ব আবুল হাসেম, লোহাগাড়া সদর এলডিপির সভাপতি জাহাঙ্গীর আলম,ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহেদ,মাস্টার নাছির আহমেদ, এডভোকেট নওশাদ আলী তারেক বিন কবির প্রজন্ম লোহাগাড়ার সকল সদস্যবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশ চাইলে গণভোটে অংশগ্রহণ করতে হবে। আগামীর বাংলাদেশ কেমন হবে, হ্যা ভোটের প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতনতা তৈরী করতে হবে। সাধারণ মানুষকে গণভোট ও সংসদ নির্বাচনে দুটি ভোট প্রয়োগ করতে পারবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















