
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দের সাথে ১১ ডিসেম্বর সকালে আমিরাবাদ ছগির টাওয়ারস্হ সংগঠনের অস্হায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও লোহাগাড়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক বাবু নিবাস দাশ সাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাস্টার গোপাল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বার আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক স্বপন চৌধুরী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ রিটন দাশ, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার সুজিত পাল, মাস্টার প্রদীপ কান্তি দাশ,অাধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল,প্রসেংজিৎ পাল,পুটিবিলা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল,আমিরাবাদ ইউপির বার বার নির্বাচিত মেম্বার মৃণাল কান্তি মিলন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি তুষার কান্তি বড়ুয়া, মাস্টার সকাল কান্তি বড়ুয়া, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ। এছাড়াও সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















