
রায়হান সিকদারঃ
লোহাগাড়া থানার সামনে দোকানদার জুবাইর।তার স্মার্ট ফোনটি বিগত দেড় বছর পুর্বে হারিয়ে যায়। জুবাইর লোহাগাড়া থানায় একটি জিডি দায়ের করেন।
তার ফোনটি জিডি মূলে তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিনের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি প্রকৃত মালিক জুবাইকে ফিরিয়ে দিয়েছে লোহাগাড়া থানা পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুল জলিলের নির্দেশনায় তার মোবাইল ফোনটি প্রকৃত মালিক জুবাইর কে বুঝিয়ে দিয়েছেন লোহাগাড়া থানার এএসআই রিয়াজ।
দীর্ঘদিন পর ফিরে পাওয়া মোবাইল ফোনটি পেয়ে জুবাইর লোহাগাড়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
