ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় হাতির দলছুট বাচ্চাটি বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের চুনতি রেঞ্জাধীন সাতগড় বিটের হিমছড়ি জনবসতি এলাকায় দেড় মাসের একটি দলছুট বন্যা হাতির বাচ্চা চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

গতকাল সন্ধ্যায়  হাতির বাচ্চাটি বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে হস্তান্তর করা হয়।

বিষয়টি চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের পদুয়ার সহকারী বন সংরক্ষক কর্মকর্তা শওকত ইমরান আরাফাত নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুনতি সাতগড় বিটের হিমছড়ি জনবসতি এলাকায় এলোমেলোভাবে ঘুরাফেরা করছিল। স্হানীয় লোকজন ও উপকারভোগীরা হাতির বাচ্চাটিকে দেখতে পেলে সাতগড় বিট কর্মকর্তাকে অবহিত করেন। পরে বাচ্চাটি উপকারভোগীদের সহায়তায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।কিন্তু হাতির বাচ্চাটি পুণরায় লোকালয়ে চলে আসলে স্হানীয়,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান, চুনতি সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ ও বনকর্মীদের সাথে নিয়ে দুর্গম পাহাড়ী এলাকা হতে আমরা দলছুট হাতির বাচ্চাটিকে উদ্ধার করে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করি।

বর্তমানে বন্য হাতির বাচ্চাটি
বঙ্গবন্ধু সাফারি পার্কে ভেটেরিনারি সার্জন ডাঃ মোস্তফিজুর রহমানের তত্বাবধানে নিবিড় পরিচর্চায় রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় হাতির দলছুট বাচ্চাটি বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর

প্রকাশিত: ০২:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯