ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় সড়ক পরিবহন আইনে তিন সিএনজি চালককে জরিমানা

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া তেওয়ারী হাট এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি চালানোর দায়ে তিন সিএনজি চালককে( প্রত্যককে ৫শ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা) জরিমানা প্রদান করা হয়।

২০ নভেম্বর(বৃহস্প্রতিবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।

অভিযান কালে লোহাগাড়া উপজেলা পরিষদের সিএ রুবেলসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া তেওয়ারী হাট এলাকায় রেজিষ্ট্রেশন বিহীন গাড়ি চালানোর দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২ ধারামতে সিএনজি চালক তারেক আজিজ (৩৩) কে ৫০০টাকা, মো: জাহাঙ্গীর (৫০)কে ৫০০টাকা এবং মফিজুর রহমান (৩২) কে ৫০০টাকা সহ মোট ১হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় সড়ক পরিবহন আইনে তিন সিএনজি চালককে জরিমানা

প্রকাশিত: ০৩:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫