
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক্স নোহা-পিক আপ ভ্যান গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে চারজন।
নিহতের নাম মো: ওবায়েদ উল্ল্যাহ (১৬)।সে কক্সবাজার জেলার রামু ঈদগড় ৪নাম্বার ওয়ার্ডের লিঙ্গা পাড়ার সামশুল আলমের পুত্র এবং সে স্কুল পড়ুয়া একজন ছাত্র।
১এপ্রিল দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।
আহতদের নাম যথাক্রমে কক্সবাজার জেলার রামু ঈদগড় লিঙ্গা পাড়ার সমশুল আলমের কন্যা ফাহিমা আক্তার(২০), ইয়াছির আরাফাত (৩৫), ইয়াছমিন আক্তার(৪০) এবং একই এলাকার আলমের পুত্র ইয়াছিন আরাফাত(২৫)।
নিহত ওবায়েদ উল্লাহ ও আহত ৪চারজনসহ তারা সবাই এক্স নোহা গাড়ির যাত্রি বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঘটনার দিন নোহা গাড়ির ৫জন যাত্রী নিয়ে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে তাদের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনপুকুর পাড় এলাকায় পৌঁছলে চট্টগ্রাম অভিমুখী একটি পিক-আপ ভ্যান গাড়িটি ওভারটেক করতে গিয়ে এক্স নোহা গাড়িটিকে ধাক্বা দিলে ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। দ্রুত তাদের সবাইকে উদ্ধার করে উপজেলা সদরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। ওবাইদুল্লাহ নামে এক স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলে প্রান হারায়। বাকি ৪জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
নিহতের আত্মীয় মোঃ শফি বলেন, নিহত ও আহতরা তার প্রতিবেশী হয়।তিনি দুর্ঘটনার খবর পেয়ে তাদেরকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন।
খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই সীমান্ত দাশ এবং দোহাজারি হাইওয়ে থানার এসআই রুহুল আমিনসহ সঙ্গীয় পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোহাজারি হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো,হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
