ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল মোটরসাইকেল আরোহীর!

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম রেজাউল করিম (৪৫)।সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মৌলভী পাড়া এলাকার সৈয়দ আহমদের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি এবং দুই কন্যা সন্তানের জনক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,মঙ্গলবার সকালে তারা তিন ভাই মোটরসাইকেলযোগে সাতকানিয়া থেকে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে কক্সবাজারের চকরিয়ার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে উপজেলার পদুয়া সিকদার দিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলকে সংঘর্ষ হয়। এতে রেজাউল করিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পুর্বে রেজাউল করিমের ঘটনাস্থলে নিহত হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনাকবলিত মালবাহী গাড়িটি আটক করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল মোটরসাইকেল আরোহীর!

প্রকাশিত: ০৭:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬