
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় একটি হানিফ পরিবহন ও দুটি ঈগল বাসকে তিনটি মামলায় মোট ৪হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
২০জানুয়ারি সকালে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানকালে লোহাগাড়া ট্রাফিক বিভাগের টিআই ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দারসহ থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও ভূমি অফিসের স্টাফগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, উপজেলার বটতলী মোটর স্টেশনে যানজট নিরসনের জন্য প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্টেশনে সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাস্তায় যানজট সৃষ্টির দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারামতে একটি হানিফ পরিবহন ও দুটি ঈগল বাসকে ৩টি মামলায় মোট ৪হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















