
রায়হান সিকদারঃ
কনকন শীতে কাঁপছে লোহাগাড়ার বিভিন্ন অঞ্চলের মানুষ। শীতের কথা বিবেচনা করে চট্টগ্রামের লোহাগাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৭ ডিসেম্বর (শনিবার) দুপুরে দক্ষিণ জেলা বিএনপির সদস্য, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরীর নিজস্ব তহবিল থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগী, ছোট্ট শিশু, নারী-পুরুষ, বৃ্দ্ধা ও আয়াদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরীর সভাপতিত্বে বিতরণ কালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল, ডা. সুমন চৌধুরী,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এসএম আবু সাঈদ চৌধুরী টিটু, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, শ্রমিকদল নেতা ফৌজুল কবির, যুবদল নেতা বাচ্চু, হেলাল উদ্দিনসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী বলেন,বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, সওয়াবের উদ্দেশে সুস্থতা কামনা করে আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমার ব্যক্তিগত তহবিল হতে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছোট বাচ্চারা,যুবকেরা,বৃদ্ধ, নারী-পুরুষ মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোআর উদ্দেশে এ মহৎ কাজটি করেছি। আগামীতে ভাল কাজে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















