
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) ১১ নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে দুই জন বাবুকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। সব প্রসব স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে মা ও নবজাতক সবাই সুস্থ আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন।
তিনি বলেন, গর্ভবতী মা ও নবজাতকের ঝুঁকি কমাতে নিরাপদ ডেলিভারির বিকল্প নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা গর্ভবতী মায়েদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।হাসপাতালের অভিজ্ঞ গাইনী চিকিৎসকের আন্তরিকতায় গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) ১১ নবজাতকের জন্ম হয়েছে।
ডাঃ মুহাম্মদ ইকবাল হোসাইন আরও জানান, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারিতে উৎসাহিত করতে ছাড়পত্রের সময় এক মাসের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মা দের নবজাতক ও মাতৃ ঝুঁকি কমাতে নিরাপদ ডেলিভারি নিশ্চিতে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসব কালীন সেবা নিতে পারবে। গর্ভবতী মা দের স্বাস্থ্য কমপ্লেক্স এ ডেলিভারিতে উৎসাহিত করতে ছুটির সময় ১ মাসের প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উদ্যোগের ফলে গর্ভবতী মা ও নবজাতকদের জন্য নিরাপদ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি হয়েছে, যা জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।নরমাল ডেলিভারির মাধ্যমে স্থানীয় এলাকার মানুষের মাঝে হাসপাতালের আস্থা, ভরসা বৃদ্ধি পাচ্ছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















