
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদ নাছির (৩৮) নামের একজন যুবব কে আটক হয়েছে।
সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার লোহাগাড়া ইউনিয়নের রশিদার পাড়া এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ নাছির উদ্দীন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডের মৃত বশির আহমদের পুত্র।
লোহাগাড়ায় কর্তব্যরত সেনাবাহিনীর আহসানুল করিম রাঈম জানান, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টিম প্রেরণের মাধ্যমে লোহাগাড়া রশিদার পাড়া এলাকা হতে বড়হাতিয়ার ডাকাত দলের সদস্য (তৌহিদ গ্রুপ) মোহাম্মদ নাছিরকে ইয়াবা সেবন অবস্থায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার বাড়িতে তল্লাশি করে ১টি এক নলা বন্দুক, ০২ রাউন্ড কার্তুজ ও ১টি রামদা উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে মোহাম্মদ নাছির (৩৮)কে আটক করা হয়। সে ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র মামলা আাইনে মামলা রুজু করা হয়েছে। তার সাথে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















