
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া রেঞ্জাধীন ডলু বিটের সুফল প্রকল্পের আওতায় ২০২২ ২৩ অর্থবছরের ৫০হেক্টর এবং ২০২৩- ২৪ অর্থ বছরের এফ জি এস বাগান পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ সোহেল রানা।
২৮ নভেম্বর সকালে তিনি এ বাগান পরিদর্শন করেন।
এ সময় পদুয়া রেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদ, ডলু বিট কর্মকর্তা মোঃ ইমন বিল্লাহসহ বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা সৃজিত বাগানের সফলতার কার্যক্রম দেখে তিনি সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা ও ডলুবিট কর্মকর্তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং সৃজিত বাগান সমূহকে শতভাগ সফল বাগানে পরিণত করতে এবং দেশীয় প্রাকৃতিক চারা গাছ সংরক্ষণ নিয়মিত টহল প্রধান ও সঠিক ভাবে বাগান রক্ষণাবেক্ষণের বিষয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















